কুমিল্লাবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনা, চালকসহ নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মালিখিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুজনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাউদকান্দি স্টেশনের ইন্সপেক্টর এরশার হোসাইন বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।