চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, ৭টায় কুমিল্লা সুয়াগাজী ফুলতলী ডিগবাজী মাঠ ও সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন। এরপর নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।
বিএনপির দলীয় সূত্র জানায়, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে প্রথমে চৌদ্দগ্রাম, মাঝে কুমিল্লা সদর দক্ষিণ এবং পরে দাউদকান্দিতে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।












