স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে মোঃ আলাউদ্দিন (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বাংলাদেশ সময়ে রাত ৮.৩০ঘটিকায় স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাস ফেরৎ আবুল কালামের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আশিক হোসাইন। আলাউদ্দিন গত ২৭শে নভেম্বর ভোরে সৌদি আরবের কর্মস্থল বেকারীতে আগুনের চুলা জ্বালানোর সময় আগুনে দ্বগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন রবিবার সৌদি সময় বিকাল ৫টায় মৃত্যুবরণ করেন। আলাউদ্দিনের পিতা-মাতা, ভাই-বোনসহ ১ সন্তান ও স্ত্রী রেখে যান।
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী বিএনপি নেতা আশিক হোসাইন বলেন, ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রæততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।












