কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় রান্নার কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২০, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চাচাতো ভাই-বোন খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (২২ মাস) ও নাদিয়া (২১ মাস) নামে দুই শিশুর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের সিরামপুর গ্রামে। তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মো. সাইদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ানের বাবা সালা উদ্দিন ও সাদিয়ার বাবা আহসান দুজন আপন ভাই।

তারা দুজনে ওমান প্রবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া তাদের দুই কন্যাসন্তানকে নাশতা করিয়ে উঠানে খেলতে দিয়ে দুপুরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেলার ছলে দুজন বাড়ির গেট পার হয়ে বের হয়ে যায়। পরে প্রতিবেশী নাছরিন আক্তার নামে এই নারী দুই শিশুর মরদেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তাদের অভিভাবককে খবর দেন।

স্থানীয়দের সহায়তার তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী মেডিক্যাল অফিসার রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে অতিরিক্ত পানি পানের কারণে তাদের মৃত্যু হয়।

প্রতিবেশী নাছরিন আক্তার জানান, ঘর থেকে বের হয়ে আমি রাস্তায় গিয়ে দেখি পুকুরে আরিয়ান ও সাদিয়ার মরদেহ ভাসছে।

এই সময় তাদের ঘরে এসে দেখি তাদের দুই জনের মা রান্নার কাজে ব্যস্ত রয়েছেন। ধারণা করা হচ্ছে, খেলার যেকোনো সময় অভিভাবকদের অগোচরে বের হয়ে ঘরের পাশ্বে পুকুরে পড়ে যায়।

নিহতদের চাচা মোছলেম মিয়া বলেন, ‘খেলার ছলে হঠাৎ করে দুই শিশু পানিতে পড়ে কিছুক্ষণ পর ভেসে ওঠে। আমরা টের পেয়ে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’

চৌদ্দগ্রাম থানার এসআই সাইদুর রহমান বলেন, ‘সিরামপুর গ্রামটি চৌদ্দগ্রামের পাশ্ববর্তী হওয়ায় স্থানীয়রা পুকুরে পড়া দুই শিশুকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’