কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নাছির একই গ্রামের মকবুল আহমেদের ছেলে। শনিবার (১৫ নভেম্বর) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার গভীর রাতে উনকোট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নাছিরকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

এছাড়া একই এলাকার একটি সন্দেহভাজন ব্যক্তির বাসা থেকে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী অস্ত্রসহ নাছিরকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় এবং চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা সম্পন্ন হলে তাকে আদালতে পাঠানো হবে।’