কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে নয়টায় কুবিতে লীগ বিরোধী মিছিল হবে

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১২, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামিলীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে এ মিছিল শুরু হবে।

এতে অংশ নিবেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বলেন, সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর প্রতিবাদ জানাতেই আমরা বিক্ষোভ মিছিল করবো।

আরেক শিক্ষার্থী ইয়াসির বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে নাশকতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শিক্ষাঙ্গন রক্ষা ও দোষীদের দ্রুত বিচারের দাবিও জানান তিনি।