কুমিল্লাশুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবাজারে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৬, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তাজিয়া মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, বিকেলে তাজিয়া মিছিল থেকে বাংলাবাজার এলাকায় ধারালো ছুরি সাদৃশ্য বস্তুর আঘাতে ওই যুবক গুরুতর আহত হয়। পরে সেখান থেকে পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরিচয় নিশ্চিতের চেষ্টার পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।