কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনায় দলটির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মিছিলটি অনুষ্ঠিত হয়, পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যানারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানার হাতে নেতাকর্মীরা মহাসড়কে হেঁটে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দেবিদ্বার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), দুলাল মিয়ার ছেলে মো. সৃজান (১৮), মো. তাজুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩), আবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৪), উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলী ছেলে হরমুজ মুহুরী (৫০), আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭), মৃত মনছুর আলী ছেলে আবুল কালাম ভোলা (৪০) এবং বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মোঃ রেজাউল করিম (২৭)।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানোর সম্ভাবনা রয়েছে। দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, আটককৃতদের মধ্যে অনেকে অন্য মামলার আসামি রয়েছে এবং শুক্রবারের ঘটনায় নতুন একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।