কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরও ৭৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে আমিরাত

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৯, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসীকে সাধারণ ক্ষমা করেছে দেশটির সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিলো।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা সারোয়ার আলম। এর আগে ১১৩ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। এই ১৮৮ জন প্রবাসী, যারা ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে গ্রেফতার হওয়া ছিল।

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেককে আটক করা হয়েছিল। এর মধ্যে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত। তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদ অনুযায়ী, এই সাধারণ ক্ষমা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে, যার ফলে অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।