কুমিল্লারবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৮, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

আটক সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মৌখিক পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন।

পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মুস্তারি বলেন, সজিবকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।