কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম আজিম, কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটেলিয়ন ১০বিজিবি। সোমবার (০২ মার্চ) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল যশপুর বিওপি’র অধীন লক্ষীপুর পোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেপা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ‘কিং কোবরা’ ব্র্যান্ডের বাজি জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি আট লক্ষ চুরানব্বই হাজার টাকা।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।