কুমিল্লাবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ভবন ভা’ঙার সময় দেয়াল ধ’সে প্রা’ণ গেল নারী শ্রমিকের

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৬, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় হোসনেয়ারা বেগম(৪৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনা সদর বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের শ্রমিক সর্দার হাজী ইসমাইলের স্ত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে ব্রাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন নয়শত টাকা হারে চুক্তিতে দুইজন নারী ও তিনজন পুরুষসহ পাঁচজন শ্রমিক বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিস সংলগ্ন মুজিবুর রহমানের পুরাতন ভবন ভাঙার কাজ শুরু করে। হঠাৎ অবসাবধনতা বশত একটি দেয়ালের কিছু অংশ ধ্বসে নারী শ্রমিক হোসনেয়ারা বেগমের উপর পড়ে। এতে হোসনেয়ারা বেগম গুরুতর আহত হন। উপস্থিত শ্রমিকরা হোসনেয়ারা বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক হোসনেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হোসেন জানান, দেয়াল ধ্বসে পড়ে গুরুতর আহত শ্রমিক হোসনেয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ভবন মালিক মজিবুর রহমান বলেন, ‘আশি হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রী জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার জন্য দেয়া হয়। সে বৃহস্পতিবার পাঁচজন পুরুষ ও নারী শ্রমিক দিয়ে ভাঙার সময় দেয়াল ধ্বসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে’।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘শ্রমিকের মৃত্যু সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে’।