কুমিল্লাসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে নি/ষি/দ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ জন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসাইন ইমন

কুমিল্লায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় ৩২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অভিযোগ ও অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ