কুমিল্লাসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম পিয়াস, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।