কুমিল্লামঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম চৌদ্দগ্রামের মাইমুনা মজুমদার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৯, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১ হাজার ২১৬ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী মাইমুনা মজুমদার। সে বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

মাইমুনা উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন মজুমদার ও মাহফুজা আক্তার মজুমদারের মেয়ে।

জানা যায়, ২০১৮ সালে মাইমুনা বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী ও মেধাবী মাইমুনা ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছে।

তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত ও গর্বিত হয়েছেন বাবা-মা, আত্মীয়স্বজন, এলাকাবাসী এবং তার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মাইমুনার এমন কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। একই সঙ্গে আগামী দিনগুলোতেও সে যেন সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মাইমুনার এই অর্জনে চৌদ্দগ্রামজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মাইমুনার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।