কুমিল্লামঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচং উপজেলায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৮, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহম্মেদ (৪৮) এবং বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে ও বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জামাল খান (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় জিআর-৩৬৯/২৬ নম্বরে মামলা রয়েছে।

মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।