কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় রাস্তা-ড্রেন নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, সিটি করপোরেশনের সামনে মানববন্ধন

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া পশ্চিমপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজে বাধা, হুমকি-ধমকি এবং চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের সামনে এ কর্মসূচি পালন করেন ভাটপাড়া পশ্চিমপাড়ার ভুক্তভোগী বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন তাসলিমা বেগম, নাজমা বেগম, মালু বিবি ও রুমা আক্তারসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা জানান, ভাটপাড়া কবরস্থান রোডসংলগ্ন কাউসার স্টিলের গলিতে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে বাধা দেওয়ার কারণে এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে দ্রুত ড্রেন নির্মাণ এবং পাকা রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানান তাঁরা।

এ সময় আবুল কালাম আজাদ নামে এক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। অভিযোগের সুষ্ঠু তদন্ত, আইনগত ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করবে।