কুমিল্লারবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘরের ভেতর ঝুলছিল সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে নিজ বসতঘর থেকে সাদিকুর রহমান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংড়া ইউনিয়নের খিলদা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিকুর রহমান ওই গ্রামের খোকনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সাদিকুর রহমান। তিনি বাড়িতেই থাকতেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে কালিহাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাদিকুরের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।