কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খিলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৩, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ মোঃ রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম । তিনি খিলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে।


​এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোঃ রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম দীর্ঘদিন ধরে খিলা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
​স্থানীয় তরুণ ভোটারদের মতে, খিলা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম এর মতো একজন সৎ, কর্মঠ ও শিক্ষিত তরুণের বিকল্প নেই।


​নির্বাচনী ভাবনা ও অঙ্গীকার নিয়ে রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম বলেন-
​”আমি কোনো শাসক হতে চাই না, খিলা ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচিত হতে পারলে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি বৈষম্যহীন মডেল ইউনিয়ন উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। আমি খিলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রার্থী।”


​নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, খিলা ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোঃ রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম এর পক্ষে সাধারণ মানুষের সমর্থন ও জোয়ার ততটাই দৃশ্যমান হচ্ছে।