কুমিল্লামঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৫ জুলাই অর্ধদিবস দেশব্যাপী শোক পালন করা হবে

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৪, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি ১৫ জুলাই অর্ধদিবস দেশব্যাপী শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবটি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

পরে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শামীম কায়সার। 

সংসদে সিদ্ধান্ত হয়েছে এই শোক প্রস্তাব কাতার সরকার ও ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। 

গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। জ্বালানি সমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়। তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা।