কুমিল্লাশুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরসরায়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিশ বণিক আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবরাজ বণিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের আশিশ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, দোকান বন্ধ করে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দেবরাজ। তারা চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দেবরাজ ও তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করেন।

আহত আশিশ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে দেবরাজ বণিক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।e a block