রাজধানীর কামরাঙ্গীরচরে রিয়াদ (১১) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রিয়াদ কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকার রিপনের ছেলে।
রিয়াদের মা হাসি আক্তার জানান, ওর বাবা সামান্য বিষয়ে বকাঝকা করলে সে অভিমান করে বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছিল।












