কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, কুমিল্লায় ৮ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ২০, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ১০টা ৫০ মিনিটে বরুড়া থানাধীন খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইন বিল্লাহ ফেরদৌস।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের পোশাক পরে ও পরিচয় ব্যবহার করে স্থানীয় ডাকাতদের সহায়তায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বড় হরিপুর এলাকার একটি পারিবারিক কবরস্থানের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খলিলুর রহমান (৪৯), সুমন মোল্লা (৪১), হারুন মল্লিক (৪৬), মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), সোহাগ রানা (৪৫), মোশারফ মেলকার (৪৬) ও নুরুল হক (৪৪)।

তাদের কাছ থেকে ২টি “DB” লেখা কোট, একটি হ্যান্ডকাফ, লেজার লাইট, ম্যাজিক স্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, ছুরি ও স্টিল কাটার উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে