কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ মে ২০২৬) রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান চালিয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে মো. রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে তার বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল হকের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ











