কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলমান বাজেটে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় নতুন বাজেটে বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

শনিবার (১৬ মে) চাঁদপুরে একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নযোগ্য কার্যক্রমের ওপর জোর দিচ্ছে, যাতে দেশের মানুষের সরাসরি উপকার হয় এবং উন্নয়ন ত্বরান্বিত হয়।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর ফলে কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং খালপাড়ের বাসিন্দারাও সুবিধা পাবেন।

কৃষকদের স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও দৃঢ় ভিত্তি পাবে।