মির্জাপুর উপজেলায় এক কিশোরীর শারীরিক পরিবর্তনকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, ১৪ বছর বয়সী নূরমী আক্তার বর্তমানে ছেলে পরিচয়ে জীবনযাপন করছে এবং তার নাম রাখা হয়েছে নূর নবী।
জানা যায়, জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের ওই কিশোরী স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, চলতি রমজান মাস থেকে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে পরিবার তাকে নতুন পরিচয়ে গ্রহণ করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়ছে। অনেকেই ঘটনাটি দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে জন্মগত হরমোন বা ক্রোমোজোমগত কারণে এমন শারীরিক পরিবর্তন ঘটতে পারে।
ঘটনাটি নিয়ে এলাকায় বিস্ময় ও আলোচনা অব্যাহত রয়েছে।














