কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক জন গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক জন গ্রেফতার

কুমিল্লায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা হয়েছে।

গত ১২ মে ২০২৬ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রিপন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

র‌্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, র‌্যাব-১১ জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৮২ জন চাঞ্চল্যকর অপরাধীসহ বিপুল সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৭৫টি অস্ত্র, ১,৫১৬ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়া হত্যা, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।