কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসনাত আব্দুল্লাহর দুই শব্দের ফেসবুক পোস্টে তোলপাড়, মুহূর্তে ভাইরাল

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “ইনকিলাব জিন্দাবাদ”। মাত্র দুটি শব্দের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পোস্ট প্রকাশের ৪৩ মিনিটের মধ্যে এটি পেয়েছে প্রায় আড়াই লাখ লাইক, ২০ হাজারেরও বেশি মন্তব্য এবং সাড়ে ৬ হাজার শেয়ার। সমর্থক ও সমালোচক উভয়ই পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, সংক্ষিপ্ত ও শক্তিশালী বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে, যা রাজনৈতিক বক্তব্যকে আরও ত্বরান্বিত করে।