কুমিল্লামঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্রে আনসার-ভিডিপিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ মহাপরিচালকের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এ নির্দেশ দেন তিনি।

আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, সন্ত্রাসীদের চাপ থাকলে ভয় পাওয়া যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশৃঙ্খলা হলে কোনোভাবেই ভোটকেন্দ্র ছাড়া যাবে না।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, সারা দেশে আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন, যার সর্বোচ্চ অংশ ঢাকায় মোতায়েন করা হয়েছে ২৭ হাজার ৭০৩ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন।

নিরপেক্ষভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি প্রতিহত করা এবং প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেয়া হয় সমাবেশে। দেশের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার করেন আনসার মহাপরিচালক।