কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সভা চলাকালীন মঞ্চেই শীতলপাটিতে বিশ্রাম নিলেন জামায়াত আমির

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

একটু আগে যিনি রাজনৈতিক মঞ্চ কাঁপিয়েছিলেন বক্তৃতায় মুহূর্তের মধ্যেই শীতল পাটিতে শুয়ে তিনি যেন শীতল হয়ে গেলেন । ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তৈরি হয় এমন দৃশ্যের অবতারণা।

পাটিটি সঙ্গে নিয়েই মঞ্চ ছাড়েন জামায়াত আমির।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি বক্তব্য করেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

সভা শেষে অসীম ও সঞ্জীব পাটিকর নামে দুই যুবক মঞ্চে উঠে এলো ঝালকাঠির ঐতিহ্য ব্রান্ড পণ্য শীতল পাটি নিয়ে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শীতল পার্টির গ্রামখ্যাত পূর্ব কামদেবপুরে হিন্দু পাটিশিল্পিদের হাতের তৈরি পাটি যুবকদ্বয় উপহার হিসেবে জামায়াত আমিরের হাতে তুলে দেন।

ডা. শফিকুর রহমান সবাইকে অবাক করে পাটি হাতে নিয়েই মঞ্চে বিছালেন, তারপর চোখের পলকে শুয়ে পড়লেন তার ওপর। পরে পাটিটি সঙ্গে নিয়েই মঞ্চ ছাড়েন তিনি।

পেয়ারা আর শীতলপাটি ঝালকাঠি জেলার প্রাণপণ্য। ঝালকাঠি-১ আসনের জামাতের প্রার্থী ডক্টর ফয়জুল হক বলেন, ফেরার সময় আমিরে জামায়াত ঝালকাঠির শীতলপাটির আরো খোঁজ খবর নেন। এই শিল্প এবং শিল্পে জড়িতদের উন্নয়নে ভূমিকা রাখারও কথা জানান ডা. শফিকুল ইসলাম।