আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের প্রকোপের তুলনায় দেশে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। সমন্বিত চিকিৎসা কেন্দ্রের অভাব, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকটের কারণে রোগীরা বাধ্য হয়ে বিদেশ মুখী হচ্ছেন।
দেশে প্রধান পাঁচটি ক্যান্সারের মধ্যে রয়েছে খাদ্যনালী, ঠোঁট ও মুখ, ফুসফুস, স্তন ও জরায়ু ক্যান্সার। এর মধ্যে খাদ্যনালির ক্যান্সারে মৃত্যুর হার সবচেয়ে বেশি।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির জানান, ক্যান্সার চিকিৎসায় আস্থা রাখার মতো প্রতিষ্ঠান দেশে এখনো সেভাবে গড়ে উঠে নি। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. কাজী মুসতাক আহমেদ সমন্বিত চিকিৎসাকেন্দ্র গড়ার তাগিদ দিয়েছেন যেখানে কেমোথেরাপি, সার্জারি ও রেডিওথেরাপির ব্যবস্থা থাকবে, ফাস্ট ফুড, ধূমপান ও বায়ুদূষণ কে ক্যান্সারের প্রধান কারন হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।












