কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১১: এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম৷Play

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন৷ রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে। কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি৷

দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে৷ আগামী মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর৷