কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির একজন এমপিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে ঘটে এ দুর্ঘটনা। ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলারের বিমানটি ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটার নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। এ সময় বিমানটিতে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন।

দিওজেনেস কুইনতেরোর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ওকানার এমপি উইলমের ক্যারিল্লো। বিমান সংস্থা সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।

বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। যে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি পাহাড়ি এলাকা এবং আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন ঘটে সেখানে।

কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে শুরু করে ওই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী। ইএলএন নামে পরিচিত এই গোষ্ঠীটি কলম্বিয়ার সবচেয়ে বড় গেরিলা গ্রুপ।

তবে এই গোষ্ঠীটির হামলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে- এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। ধ্বংস হওয়া বিমানটি এবং নিহত যাত্রীদের দেহাবশেষ উদ্ধারে সেখানে বিমান বাহিনীর একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার সামরিক বাহিনী।