কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরলেন সিইসি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন।

এ সময়, সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাশ দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

অন্যদিকে, রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কি না তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।