কুমিল্লারবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় যাচ্ছেন তারেক রহমানচলছে মঞ্চ ও জনসভা প্রস্তুতির কাজ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৮, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

সার দেশে নির্বাচনি প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান।Play

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলছে মঞ্চ তৈরির কাজ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, ‘দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে । তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।’