কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছেলের প্রতীক শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে ব্যতিক্রমী এক রাজনৈতিক চিত্র। জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে যেখানে ছেলে প্রার্থী, সেখানে তার বাবা প্রকাশ্যে বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চাই

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি দশ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান একই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।