কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল ৫টি দোকান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আগুনে মার্কেটের একটি জুয়েলারি দোকান, কম্পিউটারের দোকান, মোবাইল এক্সেসোরিসের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত একটি টিনশেড মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক পৌনে ২টার দিকে টিন সেড মার্কেট টিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকনে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে বাড়ি ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।


ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে সব মালামাল নষ্ট হয়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রায় ১০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যাবে।