কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২০, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই নির্বাচনে দেশের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে সরকার আশাবাদী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এক বহিরাঙ্গন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে। এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।