ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
—————-
অদ্য ১৯ জানুয়ারি,২০২৬ তারিখ রাত অনুমান ১৯’০০ ঘটিকার সময় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেইনে চেকপোস্ট কার্যক্রম শুরু করে। রাত অনুমান ০৮ঃ১৫ ঘটিকার সময় কুমিল্লার দিক হইতে আসা ঢাকা গামী এশিয়া এয়ারকন এসি বাস নং- ঢাকা মেট্রো -ব-১৫-৬৯৮৬ গাড়িটি সংকেত দিয়া থামায় । বাসের যাত্রীদের তল্লাশি কালে ডি-৩,৪ নং সিটের উপরে বক্সে একটি কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। ডি-৪ নং সিটে বসা যাত্রী ১। চিশতি, পিতা গুলজার রহমান, সাং- দক্ষিণ খোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এবং ডি-৩ নং সিটে বসা ২। হাবিবুর রহমান শাকিল, পিতা- বুলবুল মিয়া, সাং-মনার কান্দি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ দের সন্দেহ বসত নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তারা উভয়ে এলোমেলো তথ্য দিতে থাকে। অতঃপর তাহাদের সাথে থাকা মোবাইল ফোন তল্লাশি করে উভয়ের মোবাইলে অস্ত্র কেনাবেচার তথ্য পাওয়া যায়। সাক্ষীদের সামনে তাহাদের মোবাইলের অস্ত্র বেচাকেনা তথ্য জিজ্ঞাসা করলে তাহারা একপর্যায়ে স্বীকার করে উভয়ে যোগসাজসে অস্ত্রটি কুমিল্লা হইতে ক্রয় করিয়া বিক্রয়ের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখিয়া নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাইতেছিল। অতঃপর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় রাত ২০’৪৫ ঘটিকার সময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি ও আসামিদের সাথে থাকা দুটি মোবাইল জব্দ করা হয়। এ সংক্রান্তের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।











