কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ জানুয়ারি) ভোর রাত ৩টা এবং সকাল ৮টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ যশপুর বিওপি’র টহলদল সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এই সময় দুইটি অভিযানে ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করে বিজিবি।
রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে
অভিযান চলাকালে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২৫০ গজ দূরে মুড়াপাড়া এবং ১০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস এবং বাজি জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য সর্বমোট ১,৩৪,৮১,০০০ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর/জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











