কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।


মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে সেই দলকে দমন করে রাখা সম্ভব নয়।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার কিছু স্থিরচিত্র