কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এয়োদশ নির্বাচন: কুমিল্লার ১১ আসনে প্রস্তুতির ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দলটির প্রেস ব্রিফিং।

শনিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা।
নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তিশালীকরণ ও জনসংযোগ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন নেতারা।

প্রকৌশলী আশরাফুল আলম
(কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী)
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রস্তুত। ১১টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং জনসম্পৃক্ততা বাড়াতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি।”

নেতারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ইসলামি আন্দোলন বাংলাদেশ জনগণের সমর্থনে ভালো ফলাফল অর্জন করবে। একই সঙ্গে নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জানান তারা।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন—
কুমিল্লা-১ আসনের প্রার্থী মাওলানা বশির আহমাদ,
কুমিল্লা-৩ আসনের মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম,
কুমিল্লা-৪ আসনের আলহাজ্ব আব্দুল করীমসহ
কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা।

সুষ্ঠু নির্বাচনই জনগণের অধিকার—এমন প্রত্যাশা জানিয়ে নেতারা বলেন, এ নির্বাচনের মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।