কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির মার্কা নিয়ে একটি আসনেও জয়ের সম্ভাবনা নেই: নুর

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

একটা আসনেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেতার সম্ভাবনা নাই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। তিনি বলেন, তারা সরকারের এত আশীর্বাদ নিয়ে দাঁড়াতে পারেনি।

এখন পর্যন্ত জামায়াতে ইসলামীকে আশ্রয় করে তাদের রাজনীতি করতে হচ্ছে। তারা যদি নিজের মার্কা নিয়ে নির্বাচনে করে একটা সিঙ্গেল আসনেও জেতার সম্ভাবনা নাই। কোনো দলের সহযোগিতা ছাড়া একটা আসনেও এনসিপির মার্কা নিয়ে জিতে আসার সম্ভাবনা নাই এটা চ্যালেঞ্জ করে বলতে পারি।

সম্প্রতি দেশের বেসরকারি এক টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নুরুল হক নুর এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকারের সময় তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছিলেন, কিন্তু তারা উল্লেখযোগ্য বা আইকনিক কোনো পরিবর্তন আনতে পারেননি। কেউ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কেউ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব থাকা সত্ত্বেও ব্যাপক পরিবর্তন সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘অনেকে জাতীয় পার্টি বা কনভেনশন ওয়েতে ধারার রাজনীতি থেকে দল গড়েছেন। তাদের প্রতি মানুষের আশা ছিল তারা বিকল্প হবেন, কিন্তু সরকারি সমর্থন ও সুযোগ-সুবিধা পেয়ে শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত অন্য দলের সহায়তা নেওয়ার পথ বেছে নিতে হয়েছে।’

নুরুল হক নুর মন্তব্য করেন, ‘জামায়াত-শিবিরের প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ে সন্দেহভাজন সদস্যদের ওপর আক্রমণের বিরোধিতা হয়েছিল। তবে ৫ আগস্ট পর সবাই নিজ নিজ রাজনীতিতে ফিরে গেছে।’

তিনি যোগ করেন, ‘বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও পুরোনো কাঠামো ও প্রতিষ্ঠানগুলোই টিকে থাকে। নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে নানা চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিতর্কে ব্যক্তি আক্রমণ ও গালাগালি নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’