কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিন হবে রাতের মতো কালো অন্ধকার, শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে?

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সূর্যগ্রহণের সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে দেখা যাবে না।
বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে, সবকিছু নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।

পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর তা অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে, যেন মনে হবে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।
চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ—সব জায়গা থেকেই মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।