কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দক্ষিণে বিএনপির ৬ আসনে নির্বাচন পরিচালনা সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল সংসদীয় আসনের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সমন্বয়ক নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি সংসদীয় নির্বাচনী আসনে নির্বাচন পরিচালনা সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে।

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করতে কুমিল্লা দক্ষিণ জেলার অধীন সকল সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক হিসেবে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে মনোনীত করা হয়েছে।

বিএনপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল আশা করছে হাজী আমিনুর রশিদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলার সকল নির্বাচনী আসনে সমন্বয়কের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং দলের নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ের কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।