কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ অবস্থান থেকে ১ ইঞ্চি নড়বে না, ভারতেও যাবে না

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু চেঞ্জ নিয়ে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটা সুরাহা হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। তবে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই কনফারেন্সে ছিলেন- বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। আরো ছিলেন- ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

আইসিসির সঙ্গে আজ কি কথা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছিল সহসভাপতি শাখাওয়াতের কাছে। বিস্তারিত কিছু না বললেও বিসিবির সহসভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি। বাংলাদেশ জায়গা থেকে এক ইঞ্চিও নড়বে না এবং ভারতেও যাবে না।’

সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে দশম সংস্করণ। তাই সমাধান যা টানার দ্রুতই টানতে হবে।

এ বিষয়ে শাখাওয়াত বলেছেন, ‘সময় খুব কম। সেটা তারাও (আইসিসি) জানে। আর কিছু বলা যাচ্ছে না।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই এখন মুখোমুখি অবস্থানে বিসিসিআই ও বিসিবি।