কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র সংসদ নির্বাচন আটকে দেয়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক: সাদিক কায়েম

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পেছানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে ছাত্র সংসদ নির্বাচন আটকে দেয়া অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ভিপি সাদিক বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো মহল চাইছে না নির্বাচন হোক। তাই প্রজ্ঞাপন দেয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না।

সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

ছাত্ররা গণভোটের ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করবে জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা আগের সেই ফ্যাসিবাদসহ সব ধরনের অপকর্মকে পুষে রাখতে চায়।