কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি’র কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে ইকরাম-রবি

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২৮, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী ইকরাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী রবি চন্দ্র দাস।

সোমবার (২৭ই মার্চ) সংগঠনের সাবেক সভাপতি কাজল হোসাইন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও নতুন কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবু সালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাজীব।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ইকরাম হোসেন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন সুনামের সাথে তাদের আঞ্চলিক কার্যক্রম গুলো পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো পূর্বের ন্যায় সুষ্ঠ ও সুন্দর ভাবে কার্যক্রম পরিচালনা করা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুকে একখন্ড কিশোরগঞ্জ তৈরি করা।’