কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ (রামপুরা- বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক

এনসিপি প্রধান নাহিদ ইসলাম পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই আসন থেকে জোটের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঢাকা-১১ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াত নেতা আতিকুর রহমান। তিনি নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম।’

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে এই আসনে ইসলামি আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। ঢাকা-১১ আসনের মানুষের অভূতপূর্ব ভালোবাসায় আমি কৃতজ্ঞ।’ তিনি তার সকল সহযাত্রী এবং বিশেষ করে নারী কর্মীদের অবর্ণনীয় কষ্ট ও ত্যাগের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।