কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৫, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আড়িখোলা রেলব্রিজ এলাকায় রেললাইনের পর দিয়ে হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাত তিন ব্যক্তি।

এ সময় পেছন থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।